AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাদেবপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি



মহাদেবপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নওগাঁর মহাদেবপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, সার্ভেয়ার এমদাদুল হক, সকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহীতারা।

উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ বলেন, “একসময় ভূমি অফিস মানেই সাধারণ মানুষের মনে আতঙ্ক কাজ করত। দালালের দৌরাত্ম্য ও হয়রানিতে মানুষ অতিষ্ঠ হতো। কিন্তু বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।”

সংশ্লিষ্টরা জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। সাধারণ জনগণকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই মেলার মূল উদ্দেশ্য।

মেলা প্রাঙ্গণে দেখা যায়, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড়। মেলায় সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণের চেক বিতরণ কার্যক্রমও মেলা থেকে পরিচালিত হচ্ছে।

মেলায় আসা একাধিক সেবাগ্রহীতা সন্তোষ প্রকাশ করে বলেন, কোনো ভোগান্তি ও দালালের ঝামেলা ছাড়াই মেলা থেকে ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন পরামর্শ ও সেবা সরাসরি পাওয়া যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!