AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন



তানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে ভার্চুয়ালি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে ভূমি সেবার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান। তিনি বলেন, “ভূমিসেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই মেলার আয়োজন। মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া, দ্রুত ও স্বচ্ছভাবে ভূমিসংক্রান্ত সেবা পায়—সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”

সংশ্লিষ্টরা জানান, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রথম দিন থেকেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। মেলাটি আগামী তিন দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, বিএমডিএ সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ, সার্ভেয়ার আব্দুল মালেক।

এছাড়া তানোর সদর ভূমি অফিসের নায়েব তানভীর আহমেদ, মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, জমা সহকারী ইমরুল কায়েস ইমন, এনামুল হকসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ভূমি অফিস ও ইউনিয়ন তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

এছাড়া ঘরে বসে http://land.gov.bd পোর্টাল ও ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে কীভাবে সহজে সেবা নেওয়া যায়, স্টলে রাখা লিফলেট ও নির্দেশনার মাধ্যমে তা হাতে-কলমে বোঝানো হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!