AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে ৩ দিনব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৭:৩৭ পিএম, ১৯ মে, ২০২৬

নরসিংদীতে ৩ দিনব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৬’। 

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ২২ মে পর্যন্ত চলবে। জেলার ৬টি উপজেলা ভূমি অফিসসহ পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে ৩ দিনব্যাপী এ ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এ সময় সদর উপজেলা ভূমি অফিসে শুরু হয় ‘ভূমি সেবা সপ্তাহ’ কার্যক্রম। সংশ্লিষ্ট বুথের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করেন সেবাপ্রত্যাশীরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরদার এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানো এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতেই ভূমি মন্ত্রণালয় এ আয়োজন করেছে। এ সময় ইউনিয়ন পর্যায় পর্যন্ত কল সেন্টারের মাধ্যমে অনলাইন ও ডাকযোগে ভূমি সেবাকে গুরুত্ব দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

এছাড়া ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলো জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!