AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন



মিরপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুরে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার।  আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। 

এ সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিন আহমেদ, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমি সুপারভাইজার জুলেখা খাতুন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!