AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমিসেবা নিশ্চিত করতে কুড়িগ্রামে ভূমিমেলার উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৬:১৩ পিএম, ১৯ মে, ২০২৬

ভূমিসেবা নিশ্চিত করতে কুড়িগ্রামে ভূমিমেলার উদ্বোধন

"জনবান্ধব ও ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতে দালালমুক্ত, হয়রানি বিহীন ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সরকারের নতুন অঙ্গীকার"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে সহজ, স্বচ্ছ ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলাকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে সারাদেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। িএ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন আ.ন.ম মোহাইমেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ভূমি অফিসের সেবামূলক স্টল স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন রাখা হয়েছে।

আয়োজকরা জানান, সাধারণ মানুষকে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ মেলার মূল লক্ষ্য। 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!