নাটোরের লালপুরে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন সহ যুবদলের ৪ নেতাকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
সোমবার (১৯ মে) দিবাগত রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালিদেহা গ্রামের মৃত আহাদ আলী খাঁয়ের ছেলে মোঃ আক্কাস মেম্বার এর বাড়ির সামনে থেকে তাদের আটক করে লালপুর থানা পুলিশ।
আটকরা হলো- ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান সোনামনি (৪০), একই এলাকার নূর মোহাম্মদ এর ছেলে মোঃ সামিউল ইসলাম (৪৬), মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ কাজল হোসেন (৪০), লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আহসান আলীর ছেলে মোঃ মনিরুজ্জামান (৩৯)।
এসময় তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, ১০(দশ) রাউন্ড গুলি, ০২(দুই) টি ম্যাগাজিন ও ০৬ টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

