নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল মিলের ক্ষেত থেকে শ্রী সন্জীব কর্মকার (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। সঞ্জীব উপজেলার গোপালপুর পৌর এলাকার শ্রী সখিক কর্মকারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮মে) সন্ধ্যা সাতটার সময় উপজেলার গোপালপুর পৌর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পিছনে মিলের জমি থেকে শ্রী সন্জীব কর্মকার (২৪) এর লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ।
পারিবারিকভাবে সূত্রে জানা যায় যে, সে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সে ইতিপূর্বে দুইবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানায় তার পরিবার। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

