মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে পৃথক অভিযানে এক নারীরসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ।গতকাল রবিবার রাত ১০ টার দিকে ডাসার থানা পুলিশের অভিযানে এদেরকে গ্রেফতার করে।
পরে সোমবার (১৮ মে) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শান্তি মল্লিক(৪৫) ডাসার উপজেলার শশীকর গ্রামের অশোক মল্লিকের স্ত্রী ও দিগন্ত বেপারি(১৯) একই উপজেলার শশীকর মধ্যপাড়া গ্রামের দেবদাশ বেপারির ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার উপপরিদর্শক নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়।
ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, নবগ্রাম ইউনিয়নে পৃথকভাবে অভিযান পরিচালনা করে নারীসহ দুই মাদক ব্যবসয়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।"
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

