AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজদিখান ইউএনও’র সঙ্গে নতুনধরা আবাসন প্রকল্পের প্লট ক্রেতাদের মতবিনিময়


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
১২:০৯ পিএম, ১৯ মে, ২০২৬

সিরাজদিখান ইউএনও’র সঙ্গে নতুনধরা আবাসন প্রকল্পের প্লট ক্রেতাদের মতবিনিময়

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ-এর সঙ্গে নতুনধরা আবাসন প্রকল্প (সাংবাদিক জোন) প্লট ক্রেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মে) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নতুনধরা আবাসন প্রকল্পের প্লট ক্রেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণকণ্ঠের সালাম মাহমুদ, দৈনিক আমার বার্তার হাফিজ রহমান, Channel i-এর এস এম নাসির, দৈনিক বাংলাদেশ সমাচারের মোহাম্মদ আশরাফুল আলম, আশরাফুজ্জামান সোহাগ এবং সাপ্তাহিক খোঁজখবরের তকী উদ্দীন মুহাম্মদ আকরামুল্লাহ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “আমি যতদূর জানি, নতুনধরা আবাসন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় প্রকল্প। এ প্রকল্পে সকল ক্রেতার কাছে নির্ভেজালভাবে প্লট হস্তান্তর নিশ্চিত করা গেলে নতুনধরা আবাসন প্রকল্প যেমন এগিয়ে যাবে, তেমনি আবাসন খাতেও নতুন গতি সৃষ্টি হবে।”

মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে অর্থনীতিবিষয়ক দেশসেরা সাপ্তাহিক ‘খোঁজখবর’ তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!