AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুশে সংবাদ-এ সংবাদ প্রকাশ, অবশেষে বদলানো হলো পচা চাল



একুশে সংবাদ-এ সংবাদ প্রকাশ, অবশেষে বদলানো হলো পচা চাল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের পচা ও দুর্গন্ধযুক্ত চাল বদলে নতুন চাল সরবরাহ করা হয়েছে। অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।

সোমবার (১৮ মে) সকালে ধামাইনগর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় কয়েকটি বস্তার চাল থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ ওঠে। উপকারভোগীরা জানান, কিছু চাল ছিল পচা ও নিম্নমানের। এ নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে অনলাইন একুশে সংবাদ কমে ‘ভিজিএফের চালে দুর্গন্ধ, ক্ষোভ রায়গঞ্জের উপকারভোগীদের” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর চার বস্তা চাল পরিবর্তন করে ভালো মানের চাল সরবরাহ করা হয়।

ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ বলেন, ‘সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়। পরে পচা ও দুর্গন্ধযুক্ত চার বস্তা চাল বদলে ভালো মানের চাল দেওয়া হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন,  ‘৪ বস্তা চাল নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথেই ভাল মানের চাল সরবরাহ করা হয়েছে।’

এর আগে চাল বিতরণ কার্যক্রমে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা মো. মাসুদ রানা অভিযোগ করেন, কয়েকটি বস্তার চাল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে উপকারভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ ঘটনায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। পরে সংশ্লিষ্টরা পচা চাল আলাদা করে রেখে নতুন চাল সরবরাহ করেন।

স্থানীয় উপকারভোগীরা বলেন, সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণ না করা হয়, সে দাবিও জানান তারা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!