AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রসাদপুরে ভিজিএফ’র চাল বিতরণ



প্রসাদপুরে ভিজিএফ’র চাল বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রসাদপুর ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ কর্মসূচির আওতায় প্রসাদপুর ইউনিয়নের ২ হাজার ৬ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেসুর রহমান মকে। এ সময় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহায় কোনো দরিদ্র পরিবার যেন খাদ্যের কষ্টে না থাকে, সেজন্য সরকারের পাশাপাশি আমরাও সজাগ আছি। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত হকদারদের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।”

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, “উপজেলার অন্যতম বড় ইউনিয়ন এটি। আমরা যাচাই-বাছাই করে প্রকৃত অভাবী ও দুস্থ মানুষদের তালিকা তৈরি করেছি। উৎসবের আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য। ট্যাগ অফিসারের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে এই চাল বিতরণ সম্পন্ন হচ্ছে।”

চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন,উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও ট্যাগ অফিসার নাজমুল হুদা, এফ এম গোলাম সারোয়ার হোসেন, বিএনপি নেতা শামসুর রহমান, প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিন বাচ্চু, ইউপি সদস্য ইসমাইল হোসেন বাচ্চুসহ পরিষদের সব সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!