মঙ্গলবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। ভূমি মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ভূমি অফিস কার্যালয় সামনের সড়কে র্যালী অনুষ্ঠিত হবে।
এরপর সাড়ে ১০টায় জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকে উপজেলায় ৩দিন ব্যাপী ভূমি সেবা পাবেন সকল স্থারের জনসাধারণ।
এই বিষয়ে ১৮ মে সোমবার বিকাল ত.৩০ ঘটিকায় লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করতে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে শুরু হবে এই আয়োজন। তিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজমানি জমা, ই-পর্চা সংগ্রহসহ নানা ধরনের ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হবে।
এসিল্যান্ড আরও জানান, তিনদিন ব্যাপী ভূমি সেবার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভূমিসেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, সাংবাদিক মো. সুবিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক সুমন প্রমুখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

