AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় সেতুর নিচে অসহায় বৃদ্ধের মানবেতর জীবন যাপন



সাটুরিয়ায় সেতুর নিচে অসহায় বৃদ্ধের মানবেতর জীবন যাপন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের গোলড়া সেতুর নিচে আশ্রয়হীন এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন।। নিজের পরিচয় ঠিকানা কিছুই বলতে পারে না। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধের নেই কোনো স্থায়ী বাসস্থান, নেই পরিবার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃদ্ধ ব্যক্তি কয়েক বছর ধরে সেতুর নিচেই বসবাস করছেন। নেই পরিবারের খোঁজ, নেই মাথা গোঁজার ঠাঁই। ফুটপাতে ছেঁড়া একটি চাটাই আর কয়েকটি পুরোনো কাপড় আর ছেঁড়া একটি মশাড়ি তার একমাত্র সম্বল। 

পরে স্থানীয় কয়েকজন মিলে তাকে একটি চৌকি কিনেদেন। রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুরই নেই প্রতিরোধ ব্যবস্থা। কখনো পথচারীদের দেওয়া খাবারেই চলে তার দিন, আবার কখনো না খেয়ে কাটে রাত।

স্থানীয়রা মনে করেন, একটি মহাসড়কের সেতুর নিচে একজন বৃদ্ধ মানুষের এভাবে পড়ে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিবার না থাকায় চিকিৎসা সেবা পাওয়াটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট প্রশাসন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি কিংবা মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে তার শেষ বয়সের কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!