নাটোরের লালপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়েছেন সুরাইয়া নামে এক গৃহবধূ।সোমবার (১৮ মে) সকালে উপজেলার গোপালপুরের একটি বেসরকারি হাসপাতাল মুক্তার জেনারেল হাসপাতাল-এ একসঙ্গে তিন সন্তান জন্ম দেন বিরোপাড়া এলাকার মো. রাজু হোসেনের স্ত্রী সুরাইয়া।
একসঙ্গে তিনটি সুস্থ ছেলে সন্তান জন্ম দিয়ে খুব খুশি বাচ্চাদের মা। তবে তিন সন্তানের লালন-পালন নিয়ে চিন্তিত রাজু-সুরাইয়া দম্পতি। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, “স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। মা ও সন্তানরা সবাই সুস্থ আছে।”
এ বিষয়ে গৃহবধূর স্বামী মো. রাজু হোসেন বলেন, “পরিবারের সবাই খুশি। কিন্তু সন্তানের দুধসহ লালন-পালন ও আনুষঙ্গিক খরচ কীভাবে মেটাব, তা নিয়ে চিন্তিত।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

