AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লক্ষ্মীপুরে গ্রাম আদালতে ৩ মাসে

৬৬১ মামলা নিস্পত্তি, ৫৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়



৬৬১ মামলা নিস্পত্তি, ৫৩ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

গ্রাম আদালতে ৩ মাসে (ফেব্রয়ারী-এপ্রিল ২০২৬) ৬২০ টি নতুন করে মামলা দায়ের করা হয়েছে এসময় ৬৬১ টি মামলা নিস্পত্তি হয়েছে। এসময় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায় হয়েছে ৫৩ লাখ ১৮ হাজার টাকা। নিষ্পত্তি হার ৪৬%।

নিষ্পত্তিতে নারীর অংশ গ্রহন ২৪%। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

রোববার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

সভা পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার আবেদ উল্যা। এর আগে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশী প্রচার-প্রচারনা করা হলে মানুষ আরো সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!