AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষকের ধান কেটে দিলেন এমপি



কৃষকের ধান কেটে দিলেন এমপি

নওগাঁর মহাদেবপুরে শ্রমিক সংকটে পড়া এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।

আজ শনিবার সকালে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকায় গিয়ে কাস্তে হাতে মাঠে নামেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় কৃষক আলম হোসেনের দেড় বিঘা জমির ধান কাটেন এবং তা মাথায় করে কৃষকের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
সাধারণত জনসভার মঞ্চে চেনা রাজনৈতিক নেতাদের এভাবে রোদে পুড়ে ধান কাটতে দেখে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উজ্জ্বল নামের এক প্রত্যক্ষদর্শী সমকালকে বলেন, “নেতাদের আমরা সব সময় মঞ্চেই দেখি। কিন্তু আজ একজন এমপিকে সরাসরি মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে সত্যিই ভালো লেগেছে।” আরেক বাসিন্দা বিশু বলেন, “শুধু বক্তব্য না দিয়ে মাঠে নেমে কাজ করলে তা মানুষের মনে থাকে। এতে কৃষকরাও সাহস পান।”
ভুক্তভোগী কৃষক আলম হোসেন তাঁর প্রতিক্রিয়ায় সমকালকে বলেন, “গত ৮-১০ দিন ধরে শ্রমিক না পাওয়ায় জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ঝড়-বৃষ্টির দিনে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় রাতে ঘুম আসছিল না। হঠাৎ এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।”

 

একুশে সংবাদ/ওজি


 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!