AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধুদের না জানিয়ে বিয়ে করায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ



বন্ধুদের না জানিয়ে বিয়ে করায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’ স্লোগানে বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ।

শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল-সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এসএসসি ২০১৫ ব্যাচের কয়েকজন বন্ধু এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন মজার ও ব্যঙ্গাত্মক লেখাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়নালসহ তাঁর অন্য বন্ধুরা জানান, তাদের ঘনিষ্ঠ বন্ধু শাকিল শেখ হঠাৎ করেই গোপনে বিয়ে সম্পন্ন করেন। বিষয়টি তারা অনেক পরে জানতে পারেন। এতে ক্ষোভের চেয়ে অভিমান থেকেই তারা এমন ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা বলেন, বন্ধুত্বের সম্পর্কে গোপনীয়তা থাকা উচিত নয়। বিশেষ করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বন্ধুদের অবগত না করায় তারা কষ্ট পেয়েছেন। সেই অভিমান থেকেই তারা প্রতীকী প্রতিবাদে রাজপথে নেমেছেন।

এদিকে ব্যস্ত মহাসড়কে এমন ভিন্নধর্মী কর্মসূচি দেখে পথচারী ও যাত্রীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকে থেমে ছবি ও ভিডিও ধারণ করেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দেয়।

তবে পুরো আয়োজনজুড়ে ছিল হাস্যরসের আবহ। বিক্ষোভ শেষে বন্ধুরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!