AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধারের ১০০ টাকা নিয়ে বিরোধ, নওগাঁয় একজন নিহত


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৭:৪১ পিএম, ১৫ মে, ২০২৬

ধারের ১০০ টাকা নিয়ে বিরোধ, নওগাঁয় একজন নিহত

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় সুনিল পাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সুনিল পাহান ওই এলাকার মৃত বগান পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রশান্তের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। শুক্রবার গভীর রাতে ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রশান্ত ও সুনিল পাহানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় পাশে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে প্রশান্ত সুনিল পাহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত প্রশান্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!