AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৬:২৫ পিএম, ১৫ মে, ২০২৬

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ

শ্রীবরদী সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন অটোভ্যানসহ ভারতীয় প্রসাধনীসামগ্রী ও ৪টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। হারিয়াকোনা ও মেজপাড়া এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াকোনা সীমান্তে অভিযান পরিচালনা করেন কর্ণঝোড়া বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, এ সময় বাবেলাকোনা গ্রামের চোরাকারবারি দলের সদস্য শাকিল ৪টি ভারতীয় গরু রেখে পালিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

অপরদিকে শুক্রবার (১৫ মে) ভোরে সিংগাবরুনা ইউনিয়নের মেজপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল একটি ব্যাটারিচালিত অটোভ্যানসহ ভারতীয় বিভিন্ন প্রসাধনীসামগ্রী জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

কর্ণঝোড়া বিজিবি-এর ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!