বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক পুষ্টি বাগানের প্রদর্শনী চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরে অনাবাধি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান বস্তায় আদা চাষ চাষিদের মাঝে জনপ্রতি ৩ কেজি আদা বীজ, ৩০ টি বস্তা, ৩০ কেজি জৈব সার ও একটি সাইনবোর্ড ৫ জন চাষিকে প্রদান করা হয়েছে।
একইসাথে ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মুগ ডাল বীজ, ডিএপি ১০ কেজী সার, ৫ কেজী পটাশ সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানিকভাবে এ প্রণোদনা বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষন অফিসার ডল্টন রায়, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, আশিকুর রহমান প্রমুখ।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, পারিবারিকভাবে বাড়ির আঙ্গীনা বাগানসহ ফেলে রাখা জমিতে একাধিক ফসল উৎপাদনে বস্তায় আদা চাষ প্রকল্প এবারে এই প্রথম চাষ করছেন চাষিরা। রোপনের ১১ মাসের মধ্যে ফলন পাচ্ছেন চাষিরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

