যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় নাভারণ খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ফজলে ওয়াহিদ)।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর শার্শা উপজেলায় সরকারি ভাবে ২ হাজার ৫৪৪ মেট্রিক টন ধান, ৮ হাজার ৭০৭ মেট্রিক টন চাল এবং ৫৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা।
কর্মকর্তারা জানান, কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এবারের মৌসুমে প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

