পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার সহযোগিতায় এবং ভাঙ্গুড়া উপজেলার শান্তিনগর মহিলা সমবায় সমিতির উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভাঙ্গুড়া পৌরসভার মাস্টারপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে সমিতির সদস্যরা নিজেদের আঙিনায় সার ও কীটনাশক ছাড়াই উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল কৃষি মেলায় প্রদর্শন করেন। পরে তিনজন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাজেদা খাতুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে, প্রোগ্রাম অফিসার পাত্রাস মুর্মু, সিসিডিবি এমএফপি ভাঙ্গুড়া শাখার শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিত রায়, সিসিডিবির ভাঙ্গুড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী সাধনা রাণী, সম্পাদিকা মালা রাণী এবং শান্তিনগর মহিলা সমবায় সমিতির সভানেত্রী আইরিন খাতুনসহ সমিতির সদস্যরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

