AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জল বসন্তের সুযোগ নিয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের শ্বশুর হাজতে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৬:০৯ পিএম, ১৪ মে, ২০২৬

জল বসন্তের সুযোগ নিয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, ৬৫ বছরের শ্বশুর হাজতে

ঝালকাঠির নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম ওরফে নুরু সরদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পেশায় কৃষক বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জল বসন্তে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার (১২ মে) থেকে ওই নারী স্বামীর থেকে আলাদা ঘরে অবস্থান করছিলেন। এ সুযোগে রাতে শ্বশুর নুরু সরদার তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!