গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলাম ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
সভায় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

