AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৫:২৪ পিএম, ১৪ মে, ২০২৬

১৬ মে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্য’। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে এবং জনগণের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের জনগণ বর্তমানে নানা সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। জনগণ এ পরিস্থিতির পরিবর্তন চায় এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।

নেতৃবৃন্দ তিনটি মৌলিক দাবি তুলে ধরে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণ। জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়েই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে আগামী ১৬ মে মাদ্রাসা ময়দানের সমাবেশকে সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন,

বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

একুশে সংবাদ/ওজি
    

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!