AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে দুগ্ধ খামারিদের নিয়ে কর্মশালা



কালাইয়ে দুগ্ধ খামারিদের নিয়ে কর্মশালা

“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে দুধ উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন,সুষম খাদ্য ব্যবস্থাপনা,রোগ প্রতিরোধ,কৃত্রিম প্রজনন, দুধের গুণগত মান বজায় রাখা,নিরাপদ উপায়ে দুধ সংগ্রহ,পরিবহন ও সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে- কলমে ধারণা দেওয়া হয়।

শিক্ষকরা খামারিদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের জন্য খামার পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট নিয়মে গরুর পরিচর্যা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এর মধ্যে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের জন্য দুধ একটি অপরিহার্য খাদ্য।

তিনি বলেন, ব্র্যাক ডেইরি প্রতিদিন খামারিদের কাছ থেকে বিপুল পরিমাণ দুধ সংগ্রহ করছে এবং সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে তারা কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করছে। বিভিন্ন সময়ে চিলিং সেন্টার পরিদর্শন করে তিনি দুধ সংরক্ষণ ও পরিবহনের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি নিরাপদ ও মানসম্মত দুধ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দুগ্ধ খাতের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে দুগ্ধ খামার গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করলে খামারিরা আরও লাভবান হতে পারবেন। তিনি খামারিদের গবাদিপশুর নিয়মিত টিকা প্রদান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা.আবু বক্কর। তিনি বলেন,খামারিদের উৎপাদিত দুধের গুণগত মান নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. আল আকমল। অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক খামারির হাতে দুধ পরিবহনের জন্য ব্র্যাক ডেইরির পক্ষ থেকে বিনামূল্যে একটি করে মিল্ক ক্যান তুলে দেওয়া হয়।

খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত উপকারী। আধুনিক পদ্ধতিতে দুধ উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে নতুন ধারণা পেয়ে তারা ভবিষ্যতে আরও উন্নতভাবে খামার পরিচালনা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!