AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত



মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় গোপালগঞ্জের মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান এবং পার্টনার-ডিএই, ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, পেঁয়াজ ও অন্যান্য কৃষিপণ্যের মতো সবজি সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণ কেন্দ্র স্থাপন সময়ের দাবি। এ বিষয়ে তিনি গোপালগঞ্জের সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা বলেন, “আমরা যদি মানুষের কাছে প্রমাণ করতে পারি যে আমাদের কৃষিপণ্য ভালো ও খাঁটি, তাহলে বিদেশে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া সম্ভব হবে।”

তিনি কৃষকদের কল্যাণ ও দেশের কৃষি উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!