AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুর-এ আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ, মৌসুম শুরু আটির আমে



কোটচাঁদপুর-এ আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ, মৌসুম শুরু আটির আমে

কোটচাঁদপুরের আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করেছেন জেলা প্রশাসক নোমান হোসেন।

মঙ্গলবার ওই ক্যালেন্ডার প্রকাশ করেন তিনি। সেই অনুযায়ী ১৪ মে আটির আম সংগ্রহের মধ্যদিয়ে এ বছর শুরু হচ্ছে  মৌসুম। তবে অবৈধ ভাবে আম পাকানো বা পাকানোর  জন্য  মজুত করা হলে ভোক্তাধিকার ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন ২০১৩  অনুযায়ী ব্যবস্থা গ্রহনের হুশিয়ারিও দেয়া হয়েছে ওই ক্যালেন্ডারে।

জানা যায়,দেশের দ্বিতীয় বৃহত্তম আমের বাজার ঝিনাইদহের কোটচাঁদপুর। এই বাজারে কোটচাঁদপুরে উৎপাদিত আম ছাড়াও পাশ্ববর্তী উপজেলা চৌগাছা, মহেশপুর,জীবননগর,দর্শনা,মেহেরপুর,কালিগঞ্জ,ঝিনাইদহ সদর থেকে আম আমাদানি হয়। এরপর পাইকারিদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়।

প্রতি বছরের ন্যায় এ বছরও আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। সে অনুযায়ী ১৪ মে আটির আম সংগ্রহের মধ্যদিয়ে মৌসুম শুরু হচ্ছে। এরপর একে একে সংগ্রহ করা হবে এখানকার উৎপাদিত আম।

এরমধ্যে ১৫ মে বোম্বাই, ১৯ মে হিম সাগর,২৫ মে গোপাল ভোগ, ২৮ মে ল্যাংড়া,৫ জুন আম্রপালি ১০ জুন মল্লিকা, ২০ জুন ফজলি,২২ জুন ব্যানানা,২৫ জুন হাড়িভাঙ্গা,৫ জুলাই কাটিমন,২৫ জুলাই বিশ্বনাথ, আশ্বিনে ও বারি আম - ৪। আর মৌসুমের শেষ আম   গৌড়মতি( বারি আম ১২) সংগ্রহ করা হবে ৩১ জুলাই।

এদিকে আমের সঙ্গে সংশ্লিষ্টদের সর্তক বার্তাও দিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, কোন অবস্থাতেই অপরিপক্ক আম সংগ্রহ করা যাবে না। আর আম পাকানো বা সংরক্ষণের জন্য কোন প্রকার রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না।

এরপরও যদি কেউ অবৈধ ভাবে আম পাকানো  বা পাকানোর জন্য মজুত করেন, তাঁর বিরুদ্ধে ভোক্তাধিকার ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন ২০১৩  অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন বলে উল্লেখ করেছেন ক্যালেন্ডারে।

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন বলেন, এ বছর এই উপজেলায় ৭০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এ চাষের সঙ্গে ২ হাজার ২ শ ৭২ জন কৃষক সরাসরি জড়িয়ে আছেন। এ বছর আমের উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৯শ ৫০ মেট্রিক টন | যা হেক্টর প্রতি ১৮.৫ মেট্রিক টন।

তিনি বলেন,ক্যালেন্ডার অনুযায়ী ১৪ তারিখ থেকে আটির আম সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহের জন্য চাষিদেরকে বলা হয়েছে। এ ছাড়া সর্তক করা হয়েছে অপরিপক্ক আম সংগ্রহ না করতে। এরপরও যদি কেউ আইন অমান্য করেন তাহলে, তাঁর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!