AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা



জামালপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে জামালপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দিনব্যাপী “বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় অ্যাকশন এইড বাংলাদেশ-এর আয়োজনে জামালপুর শহরের হোটেল গ্র্যান্ড সাফি’র হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেসি সভায় জেন্ডার বিশেষজ্ঞ শিউলি আক্তার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। তিনি নারীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন হয়রানি, আইনগত অধিকার, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনসহ প্রতিকার ব্যবস্থায় প্রবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), হাসপাতালভিত্তিক সেবা, চিকিৎসা সহায়তা, পুলিশ কেস ও আইনি সহায়তা এবং জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।

সভায় আলোচকরা নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিতকরণ, ভোটকেন্দ্রে নারী ভোটার ও প্রার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন কমিশনে দ্রুত ও সহজে অভিযোগ দায়েরের সুযোগ এবং রাজনৈতিক দলগুলোর আচরণবিধিতে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও সহিংসতা রোধ, কিশোরী ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা বন্ধে আইনের সঠিক প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, অ্যাকশন এইড বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা, দেওয়ানগঞ্জ কমিউনিটি ভলান্টিয়ার সালমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় ওসিসি প্রতিনিধি, আইনজীবী, লিগ্যাল এইড সহায়তাকারী সদস্য, নারী নেত্রী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন অভিজ্ঞতা বিনিময় ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!