AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৩:৫৮ পিএম, ৬ জুন, ২০২৬

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম খান (রাসেল)।

এডহক কমিটি অনুমোদনপত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম খান (রাসেল), সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আব্দুল করিম দুলাল এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ এনামুল হক মনোনীত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ২ জুন ২০২৬ তারিখে এ অনুমোদনপত্র জারি করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সভাপতি আরিফুল ইসলাম খানের নেতৃত্বে নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!