AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর



মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুরের শিবচরে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরশ্যামাইল মুন্সিকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত শিরিন বেগম ওই এলাকার আলমগীর ঢালীর স্ত্রী।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়িতে পানির মোটরের লাইনে সংযোগ দিচ্ছিলেন শিরিন বেগম। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটির ওপর লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহসিন রেজা জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

​এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!