AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খামারিকে জামায়াতের গাভী উপহার


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:১১ পিএম, ১৩ মে, ২০২৬

কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খামারিকে জামায়াতের গাভী উপহার

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক খামারিকে একটি গাভী উপহার দেওয়া হয়েছে। মানবতার কল্যাণে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা জামায়াত এ উদ্যোগ গ্রহণ করে।

সাম্প্রতিক সময়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের খামারি মোঃ অহিদুল আলমের গোয়ালঘরে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা যায়। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। আগুনে গরু পুড়ে মারা যাওয়ার খবর পেয়ে অহিদুলের বাড়িতে তাৎক্ষণিক ছুটে যান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ খায়রুল হাসান।

বুধবার (১৩ মে) সকালে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দুধেল একটি গাভী খামারি অহিদুল আলমের হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর হাজী মোঃ আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, সাবেক আমীর হাফেজ আব্দুস সালাম সেলিম, মোহাম্মদ আলী, মোঃ মনির হোসাইন খান, আব্দুল আউয়াল, আব্দুল মোতালিবসহ আরও অনেকে।

খামারি অহিদুল আলম জানান, “দুধেল গাভী পেয়ে আমি খুবই আনন্দিত। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। যারা অর্থ দিয়ে এই মহৎ কাজে সহায়তা করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!