AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৪:৫৮ পিএম, ১৩ মে, ২০২৬

নকলায় ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১

শেরপুরের নকলা থানা পুলিশ ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আব্দুল হাকিম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। 

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান বাজার থেকে তাকে আটক করা হয়। আব্দুল হাকিম স্থানীয় আবদুল্লাহর ছেলে। 

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আব্দুল হাকিমকে আটক করার পর তার হেফাজতে থাকা ৬৭৫টি ইয়াবা টেবলেট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে বুধবার (১৩ মে) তাকে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নকলাকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি রিপন চন্দ্র গোপ। 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!