AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, চাহিদার শীর্ষে পাহাড়ি গরু



বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, চাহিদার শীর্ষে পাহাড়ি গরু

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার হাটে স্থানীয় ও পাহাড়ি গরুর চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা পাহাড়ি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।

জানা গেছে, পাহাড়ি গরুগুলো ক্ষতিকর মোটা-তাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ের সবুজ লতা-পাতা খেয়ে বেড়ে ওঠে। স্থানীয় দেশীয় খামার ও গৃহপালিত গরুর মাংস স্বাদে ভালো ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এসব গরু ক্রেতাদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। স্থানীয় চাহিদা পূরণ করে এসব গরু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। বিশেষ করে লাল বিরিষ জাতের পাহাড়ি গরুর চাহিদা বেশি। বাইরে থেকে আসা ক্রেতাদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

বুধবার সকালে হাট ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে এসেছেন। হাটজুড়ে সারি সারি গরু দাঁড়িয়ে আছে এবং চলছে জমজমাট বেচাকেনা। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, চট্টগ্রাম ও ঢাকা থেকেও ব্যাপারীরা এই পশুর হাটে এসেছেন।

তবে জমজমাট এই হাটে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি, পকেটমার, চোর ও প্রতারক চক্রও। এ সময় দুই খামারি গরু বিক্রির ২ লাখ ৪১ হাজার টাকা হারিয়েছেন বলে জানা গেছে। টাকা হারিয়ে একজন গরু বিক্রেতা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বাঘাইছড়ি থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।

ক্রেতা বদিউল আলম বলেন, “পাহাড়ি গরু হৃষ্টপুষ্ট ও স্বাদে ভালো হওয়ায় এর চাহিদা বেশি। হাটে প্রচুর গরু এসেছে। এখনো ঘুরে দেখছি, পছন্দ হলে কিনে নেব।”

ব্যাপারী হায়দার জানান, গত বছরের তুলনায় এবার হাটে গরুর সংখ্যা বেশি হলেও ক্রেতা তুলনামূলক কম। পাশাপাশি গরুর দামও কিছুটা কম রয়েছে।

হাট আগের স্থানে বসানোর জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করে পশু হাটের ইজারাদার সেলিম জাবেদ বলেন, প্রচণ্ড গরমের কারণে মানুষ ও গরু অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ছে। সম্পূর্ণ খোলা আকাশের নিচে এভাবে পশুর হাট বসাতে ক্রেতা-বিক্রেতা ও পশুদেরও বড় ধরনের অসুবিধা হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!