AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোবাইল ফোন ও মাদক জব্দ



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোবাইল ফোন ও মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি সদস্যরা।

গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে চামুচা বিওপি-অধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে চামুচা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় উক্ত চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!