গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে “Resource Mapping Workshop With Duty Bearers and Community Leaders” শীর্ষক সম্পদ চিহ্নিতকরণ ও মানচিত্রায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। কর্মশালায় কমিউনিটি লিডার, জনপ্রতিনিধি ও বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাধন বল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার প্রবাল সাহা, আরএমসিপি’র ব্রাঞ্চ ম্যানেজার দীপক কীর্তনীয়া, সুরমা হালদারসহ কলাবাড়ী ও রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালায় স্থানীয় এলাকার সামাজিক, বাল্য বিবাহ, শিশুশ্রম,শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার বিষয়ক বিভিন্ন সম্পদ চিহ্নিতকরণ এবং সেগুলোর কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, এলাকার টেকসই উন্নয়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সম্পদের মানচিত্রায়ন করা গেলে শিশু অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

