মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মাদ অনিক ইসলাম প্রেসক্লাব সাটুরিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভাটি উপজেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাটুরিয়ার আহ্বায়ক দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার মোঃ ইউনুস আলী, সদস্য সচিব দৈনিক আমার দেশ পত্রিকার সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুল রহমান, সিনিয়র সদস্য দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সামীম আল মামুন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আবুবকর সিদ্দিক, সিনিয়র সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য বাংলা টপ নিউজের সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সদস্য মোঃ মাসুদ রানা এবং সদস্য মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুর রহমান প্রমুখ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

