যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী সার,সিমেন্ট,খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিসুর রহমান (৬৫) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পালিত কর্মসূচির অংশ হিসাবে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ১২ মে (মঙ্গলবার) বিকেলে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নুরবাগ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি সর্দার, সা. সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, সা. সম্পাদক মোল্লা রেজাউল ইসলাম, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সা. সম্পাদক জিয়াউর রহমান সহ বিভিন্ন সংগঠন ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আনিছুর রহমানের খুনি গ্রেফতার না হওয়াতে হতাশা ব্যক্ত করে দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেফতারের দাবী জানান।
এর আগে গত ১১ মে (সোমবার) সন্ধ্যায় নওয়াপাড়া ট্রাক,ট্যাংকলরী মালিক সমিতির কার্যালয়ে নওয়াপাড়া ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিসুর রহমানের হত্যাকারীদের এখনো আটক না করায় ১৩ মে (বুধবার) সকাল–সন্ধ্যা হরতাল পালিত হবে ।
যদি প্রশাসন হত্যাকারীদের আটক করতে ব্যর্থ হয় তাহলে আগামী রবি ও সোমবার আবারও হরতাল পালন করা হবে। তাতেও অভিযুক্তকে আটক করতে না পারে তাহলে নওয়াপাড়া বাজার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘষণা করা হবে।
উল্লেখ্য, ব্যবসায়ী আনিছুর রহমানকে নওয়াপাড়া বাজারের তার নিজস্ব ভবন আনিস প্লাজার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, সকাল–সন্ধা হরতারের বিষয়ে প্রচারণা শুনেছি। ইতোমধ্য আমরা একজনকে আটক করেছি, তবে সে এজাহার ভুক্ত আসামি না। হত্যার আসামী আটকে আমাদের কার্যক্রম অব্যহত আছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

