AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ছেলের মৃত্যু



মায়ের উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ছেলের মৃত্যু

মায়ের উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন ১৮  নামের এক কিশোর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের রেল গেইট পাড়ায়। সে ওই পাড়ার আবু মুসার ছেলে।

জানা যায়,কোটচাঁদপুর  পৌরসভাধীন ইসলামিক সংস্কৃতি কেন্দ্রে হেফজ পডতেন রাকিব হোসেন। পারিবারিক বিরোধের জের ধরে মায়ের উপর অভিমান হয় তাঁর। এরপর মঙ্গলবার দুপুরে বাড়ির সবার অলক্ষ্যে নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলছিল।

এর কিছুক্ষন পর তাঁর মা ঘরের জানালা দিয়ে রাকিবকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে। এ সময় সে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। এরপর তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।
রাকিবকে  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যান বলে জানিয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এ সাঈদ। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত)  আনসারুল হক বলেন,ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্তের পর বলা সম্ভব হবে কি ঘটেছিল।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!