AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন



শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

 ‘আমাদের নার্স,আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষার প্রয়োজনে, নার্সদের ক্ষমতায়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বের ন্যায় শাহজাদপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

​মঙ্গলবার (১২ মে) সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  কর্মসূচি পালন করা হয়।
​সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে চিকিৎসক, নার্স অংশ নেয়।
​ র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে  আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তারা নার্সিং পেশার গুরুত্ব এবং রোগীদের সেবায় নার্সদের মানবিক ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, একজন দক্ষ নার্স ছাড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা অচল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ রানা তার বক্তব্যে বলেন  শাহজাদপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মান উন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট।"

​উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানার্থেই প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!