যশোরের অভয়নগরের বিভিন্ন এলাকায় ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ প্রদান করেন।
১১ মে (সোমবার) রাতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খাঁর ছেলে জাহাঙ্গীর খাঁ (৪৫), নড়াইল জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আঁখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নিরব (২২) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশ্চিম ভাসানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।
এ ব্যাপারে মঙ্গলবার (১২ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, চারজন ইয়াবা সেবনকারী ও একজন গাঁজা সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

