AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন



আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বান্দরবানের আলীকদমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অন্তত ১১০ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

‎মঙ্গলবার (১০ মে) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিরো গেইট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এর অংশ হিসেবে চিকিৎসাবঞ্চিত জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে স্থানীয় বিভিন্ন পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগণের মাঝে সাধারণ স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!