AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে দালালদের ফাঁদে ইউরোপযাত্রায় বাড়ছে বিপর্যয়: সর্বস্ব হারাচ্ছে মানুষ



মাদারীপুরে দালালদের ফাঁদে ইউরোপযাত্রায় বাড়ছে বিপর্যয়: সর্বস্ব হারাচ্ছে মানুষ

মৃত্যুঝুঁকি ও নিখোঁজের ঘটনা জানা সত্ত্বেও মাদারীপুরে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা থামছে না। উন্নত জীবনের আশায় দালালদের প্রলোভনে পড়ে অনেকে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমাচ্ছেন।

এতে প্রতিনিয়ত অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে জমিজমা বিক্রি করে দালালদের হাতে তুলে দেওয়া বিপুল অর্থ-সব মিলিয়ে মাদারীপুরের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।
​​অনুসন্ধানে জানা গেছে, আগে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রবণতা থাকলেও বর্তমানে রুট পরিবর্তন করেছে পাচারকারী চক্র। এখন সৌদি আরবের ভিসায় নিয়ে সেখান থেকে পাচার করা হচ্ছে লিবিয়া বা মৌরিতানিয়ায়। এমনই এক শিকার রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামের রাকিব খান।

​ভুক্তভোগী রাকিবের বাবা রাজ্জাক খান জানান, ১৫ লাখ টাকার চুক্তিতে ২০২৪ সালের এপ্রিলে রাকিবকে ইতালি পাঠানোর কথা ছিল। কিন্তু তাকে নেওয়া হয় মৌরিতানিয়ায়। সেখানে আটকে রেখে অমানুষিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আরও ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। রাজ্জাক খানের আর্তনাদ, ​"৪০ লাখ টাকাও গেল, ছেলেরও কোনো খোঁজ নেই। উল্টো মামলা করায় দালালরা এখন আমাকেই হুমকি দিচ্ছে।"
​​মাদারীপুরের রাজৈর, ইশিবপুর ও চরমুগরিয়া এলাকার অসংখ্য যুবক এখন নিখোঁজ। নিখোঁজ পিয়াসের মা খাদিজা বেগম দীর্ঘ দুই বছর ধরে ছেলের ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছেন। তার অভিযোগ, টাকা নিয়ে দালালরা আত্মগোপনে থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

​আইনজীবীদের মতে, মামলার বিচার প্রক্রিয়ায় ধীরগতিই অপরাধীদের উৎসাহিত করছে। অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ​"প্রতি মাসে মানবপাচার আইনে মামলা হচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।"
​সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, জেলা থেকে প্রতি বছর গড়ে অর্ধশত যুবক প্রাণ হারাচ্ছেন এবং শতাধিক নিখোঁজ হচ্ছেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, "মানবপাচারকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‍‍`জিরো টলারেন্স‍‍`। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। তবে সাধারণ মানুষকেও এই মরণনেশা থেকে সচেতন হতে হবে।"

​নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দালালদের আন্তর্জাতিক সিন্ডিকেট ভাঙতে না পারলে মাদারীপুরের ঘরে ঘরে এই কান্নার রোলে ছেদ পড়বে না বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!