সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুর ২টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মধ্যনগর বাজার জামে বড় মসজিদের ইমাম মাওলানা মো. আবুল হাসান আকুঞ্জি দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান জিয়া এবং সমাজের বিশিষ্টজন মো. জামাল তালুকদার।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম আব্দুল হামিদ তালুকদারের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ডে তার অবদান এবং কর্মীবান্ধব নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ছিলেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

