AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে নিখোজের দুইদিন পর ১১ বছরের শিশুর মরদেহ উদ্ধার



নালিতাবাড়ীতে নিখোজের দুইদিন পর ১১ বছরের শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে  নিখোঁজের  দুইদিন পর সানজিদা আক্তার (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা করেছে নালিতাবাড়ী থানা পুলিশ । শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা  আমিনুল ইসলামের মেয়ে।

পুলিশ ও একাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় না পেয়ে  মাইকিং করেও তার সন্ধান মেলেনি।

এক পর্যায়ে সানজিদার  আত্বিয়স্বজন প্রতিবেশি  বিল্লালের মোবাইলে কথা বললে সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রাখার কথা জানান। স্থানিয়রা শুক্রবার সন্ধায় শিশুটির মরদেহ টয়লেটে দেখতে পায়। পরে পুলিশকে খবরদিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিল্লালের বাবা চানমিয়া, মা তহুরা বেগম ও বোন রাবিয়াকে পুলিশ  আটক করে।

এলাকাবাসী জানান, সানজিদার চার বছর বয়সে সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। অসহায় এ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বলেন, মৃতের খালা বাদি হয়ে মামলা করা হয়েছে।  এ ঘটনায় তিন জন কে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!