AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন



পার্বতীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রগতি সংঘ পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ,শুক্রবার, সন্ধ্যায় প্রগতি সংঘের আয়োজনে বিশ্ব কবি,কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা ও রবিন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হয় সংগীত সন্ধ্যা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ দত্ত,সাবেক সভাপতি, প্রগতি সংঘ। আনোয়ারুল হক,সভাপতি প্রগতি সংঘ।

আলোচনা সভা সঞ্চলনা করেন আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক, প্রগতি সংঘ। পার্বতীপুরের রবীন্দ্র সংগীত শিল্পীদের পরিবেশনায় গান,কবিতা ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত সন্ধ্যা সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ঠা দাস। যন্ত্রসংগীতে ছিলেন জলিল,সোহান,আব্দুর রহমান,নিপুন ও রনি। সংগীত সন্ধ্যা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজয় কুুমার দাস।

পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। সংগীত পরিচালনা করেন সনজিত রায়,ওহেদুল ইসলাম ও বকুল।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!