AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
০৭:৩৮ পিএম, ৮ মে, ২০২৬

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার তিল্লীর চর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলম (১৬) ও একই গ্রামের কালু মিয়া (১৬)। আহত সোনা মিয়া (২২) একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলে তিন আরোহী তিল্লীর চর থেকে দড়গ্রামের দিকে যাওয়ার পথে উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেল চালক সোনা মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা আলম ও কালু মিয়া ট্রাকের চাকায় চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত সোনা মিয়াও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!