কুষ্টিয়ার মিরপুর পোড়াদহে মাদক বিরোধী অভিযানে সাজা প্রাপ্ত আসামী সহ নয় জন কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার পোড়াদহ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতার কৃত আসামীদের মধ্যে রয়েছে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী এবং মাদক মামলার নিয়মিত আসামী সাত জন ও মাদক সেবী সহ মোট নয় জন।
পুলিশ সূত্রে জানা যায়,সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মিরপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি দল বৃহস্পতিবার বিকেলে পোড়াদহ এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর বাড়িতে যৌথ অভিযান চালায়।
এছাড়াও বিভিন্ন সড়কে চেকপোস্ট পরিচালনা করে গাঁজা সহ মোট সাতজন মাদক সেবী সহ দুটি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামি সহ মাদক মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে আমরা মোট ৯ জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে সাত জনকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট পাঠানো হয়েছে।
বাকি আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অভিযানের অংশ হিসেবে প্রত্যেক ইউনিয়নে এ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

