AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চমেকে নিউমোনিয়ায় বাবল সিপ্যাপ ব্যবহারে প্রশিক্ষণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৭:৫৩ পিএম, ৭ মে, ২০২৬

চমেকে  নিউমোনিয়ায় বাবল সিপ্যাপ ব্যবহারে প্রশিক্ষণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর সায়েন্টিফিক সেমিনার ও হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল ২০২৬ আয়োজিত এ প্রশিক্ষণে ৫৬ জন চিকিৎসক ও নার্স অংশ নেন।

বাংলাদেশ সরকারের উদ্যোগ ও আইসিডিডিআর,বি’র কারিগরি সহায়তায় ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর, কক্সবাজার, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৫৪৬ জন চিকিৎসক ও নার্সকে বাবল সিপ্যাপ ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে বিনামূল্যে বাবল সিপ্যাপ ইউনিট সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। তিনি বলেন, “আইসিইউ সংকট থাকলেও বাবল সিপ্যাপ ব্যবহার করে আরও অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিঞা, ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবিদ হোসাইন মোল্লা এবং আইসিডিডিআর,বি’র সিনিয়র সায়েন্টিস্ট ড. মোহাম্মদ যোবায়ের চিশতী।

আইসিডিডিআর,বি’র বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!