AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিতলমারীতে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৭:৪৯ পিএম, ৭ মে, ২০২৬

চিতলমারীতে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার“টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় উপজেলা কৃষি অফিসে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ , উপজেলা  কৃষি অফিসার ,  চিতলমারী  ।  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রিটেইলার ও কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লব কুমার মন্ডল , টিএসও, চিতলমারী, সরোজ কুমার বাগসী উপসহকারী কৃষি অফিসার  ও শংকর কুমার মজুমদার।

কর্মশালায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈব বালাইনাশক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার মাটি, পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

এর পরিবর্তে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে, উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এবং নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়। পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মতামত ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক সিডের সবজি বীজ, হাইব্রিড ধান, উফশী ধান বীজ, জৈব সার ও বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, আধুনিক চাষাবাদ কলা-কৌশল এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন বাস্তবমুখী দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৬০জন কৃষকদের মাঝে হাইব্রিড ঈগল করলা, রেনেসার শসার সবজি বীজ এবং বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!